অনলাইন ক্লাসে মনোযোগ বাড়ানোর ১০টি সেরা কৌশল: |
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শিক্ষা খুবই জনপ্রিয় মাধাম। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স সব এখন অনলাইনের মাধ্যমে করা সম্ভব। তবে কিছু কিছু শিক্ষার্থী অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখতে সমস্যায় পড়ে।
সঠিক কৌশল অনুসরণ করলে এই সকল সমস্যা অনেকটাই দূর করা সম্ভব |
যেমনঃ
১. নিরিবিলি পরিবেশে ক্লাস করুন:
অনলাইন ক্লাস করার সময় এমন একটি স্থান নির্বাচন করা দরকার যেখানে শব্দ কম এবং অন্যান্য বাধাবিঘ্ন কম থাকে। শান্ত পরিবেশ শিক্ষার্থীর মনোযোগ বাড়াতে পারে।
২. নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করুন:
মনোবিজ্ঞানীদের মতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাস করলে মস্তিষ্ক সেই সময়ে পড়াশোনার জন্য প্রস্তুত থাকে। এতে মনোযোগ বৃদ্ধি পায়।
৩. মোবাইলের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন:
সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন মনোযোগ নষ্ট করতে পারে। তাই ক্লাসের সময় এগুলো বন্ধ রাখা রাখুন।
৪. নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলুন:
ক্লাস চলাকালীন গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখুন। এতে বিষয়গুলো সহজে মনে থাকবে এবং মনোযোগও ধরে রাখা সম্ভব |
৫. ক্যামেরা অন রাখুন:
সম্ভব হলে ক্যামেরা অন রেখে ক্লাসে অংশগ্রহণ করুন। এতে ক্লাসের প্রতি দায়বদ্ধতা ও মনোযোগ বৃদ্ধি পাবে |
৬. সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন:
শিক্ষকের প্রশ্নের উত্তর দিন প্রয়োজনে প্রশ্ন করুন এবং আলোচনায় অংশ নিন।
এতে ক্লাস আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
৭. প্রয়োজনীয় উপকরণ আগে প্রস্তুত রাখুন:
খাতা কলম বই বা বিভিন্ন রকম শিক্ষাসামগ্রী আগে থেকেই কাছে রাখুন যাতে ক্লাসের সময় নষ্ট না হয়।
৮. নিয়মিত বিরতি নিন:
দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ক্লান্তি আসতে পারে। তাই পড়াশোনার সময় মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া উপকারী।
৯. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন:
ভালো ঘুম মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। তাই রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে।
১০. লক্ষ্য নির্ধারণ করুন:
প্রতিটি ক্লাস হইতে কী কী শিখতে চান তা আগে থেকেই ঠিক করে রাখুন। স্পষ্ট লক্ষ্য থাকলে মনোযোগ ধরে রাখা সহজ হয়ে উঠে।
উপসংহার:
অনলাইন ক্লাসে সফল হতে হলে শুধু ক্লাসে উপস্থিত থাকাই যথেষ্ট নয় বরং মনোযোগসহকারে শিখতে হইবে।
উপরোক্ত ধাপ বা কৌশলগুলি অনুসরণ করলে অনলাইন শিক্ষার অভিজ্ঞতা আরও ফলপ্রসূ হবে এবং শেখার মান ও দক্ষতা বৃদ্ধি পাইবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন